বোয়ালখালীতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির উৎসর্গ ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা

বোয়ালখালী সংবাদদাতা

৩০শে এপ্রিল ২০২৫ বুধবার বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরাস্থ সদারাম পাড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির উৎসর্গ ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে
সকালে শ্রীবিগ্রহের অভিষেক, শ্রীমন্দির উৎসর্গ পূজা ও শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং বিকালে এক মহতী ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির-এর প্রতিষ্ঠাতা শ্রী তুষার কান্তি বৈদ্য। নন্দিত সঞ্চালক গীতানুরাগী শ্রী রনি চৌধুরী’র সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ। প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় আলোচক অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। বিশেষ ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান বাদশা মাবিয়া কলেজের সম্মানিত অধ্যাপক শ্রী প্রদীপ দে, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সত্যপ্রিয় শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট সুমন দাশ, শ্রীমৎ স্বামী তাপসানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী অরুণানন্দ ব্রহ্মচারী, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবামন্দির ও গীতা শিক্ষালয়ের সভাপতি শ্রী অমর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন শুভ অক্ষয় তৃতীয়ার এই পূণ্যময় দিনে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির প্রতিষ্ঠা করে শ্রী তুষার কান্তি বৈদ্য মহোদয় এক শুভ সূচনা করেছেন।
এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে, রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন, গণপতি গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন, দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে, সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়, দুশ্বাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করেন।
সভাপতি মহোদয় সকলের মঙ্গল কামনা করেন এবং মন্দিরের কাজে সকলকে কাছে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এর পর রাতে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের হৃদয়ে আনন্দ দান করে।

আরও পড়ুন  মান্দায় প্রসাদপুর বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা 

১লা মে ২০২৫ বৃহঃস্পতিবার সকালে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও গীতাযজ্ঞের শুভারম্ভ এবং বিকালে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও গীতাযজ্ঞের পূর্ণাহুতি সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক শিল্পীদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং রাতে শ্রীমদ্ভভাগবদ পাঠ করা হয়। শ্রীমদ্ভভাগবদ পাঠ পরিবেশন করেন বিশিষ্ট শ্রীমদ্ভভাগবদ পাঠক শ্রী সনাতন দাশ।এছাড়াও দুই দিন যাবত সকল ভক্তবৃন্দকে অন্ন প্রসাদ বিতরন করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন