নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের লক্ষে আগামী ২৫ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কতৃক আয়োজিত মহা সমাবেশ উপলক্ষে বাঁশখালীতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে)বাদে জুমা উপজেলা গুনাগারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার উদ্যোগে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেনহেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম,পৌরসভা সভাপতি মাওলানা হাফেজুর রহমান,সেক্রেটারি মাওলানা আজিজুল হক,হাফেজ আনোয়ার হোসেন,মাওলানা কারী ইমরান,মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, মাওলানা ওসমান গণি, মাওলানা আহমদ নাছির,নোমন চৌধুরী, জিয়াউল্লাহ তাহের সাঈদী প্রমূখ।