বাঁশখালীতে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালীতে আবু সৈয়দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) বিকেল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল।

১দিন পর রবিবার (৪ মে) সকালে সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেচ্ছিপাড়া এলাকার মৃত জামাল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেল থেকে হঠাৎ প্রবাসী আবু সৈয়দ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে থানা পুলিশের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ছরওয়ার কামাল জানান, আবু সৈয়দের মৃত্যু রহস্যজনক। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর সাঙ্গু নদীতে তার লাশ পাওয়া যায়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে ওই ব্যক্তি নদীতে পড়ে যান। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি অপমৃত্যু বলে মনে হয়েছে।

আরও পড়ুন  বৈরী আবহাওয়ার কারনে চট্টগ্রামে না নেমে ফ্লাইট ফিরে গেল ঢাকায়
শেয়ার করুন

মন্তব্য করুন