বাঁশখালীতে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।খবর পেয়ে সোমবার (৫ মে) দুপুরে থানা পুলিশ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে রবিবার (৫মে) দিবাগত রাতে স্ত্রী সাকি আক্তার (২৩) কে গলাটিপে হত্যার পর স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যায়।

নিহতের স্বজনেরা জানান,পরিবারিক কলহের জেরে রবিবার দিবাগত রা‌তের কোনো একসময় স্ত্রীকে গলা‌টি‌পে হত‌্যা করা হয়।পরে স্বামী মেয়ের পরিবারে খবর দেয় তাদের মেয়ে অসুস্থ,পরে স্বামীসহ স্ত্রীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার সাকি আক্তারকে মৃত্যু ঘোষণা করেন, হঠাৎ স্বামী পা‌লি‌য়ে যায়।
পরে বাঁশখালী থানায় খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য ম‌র্গে পাঠায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মুঠোফোন বলেন, মৃত্যুর বিষয়ে সংদেহ থাকায় আমরা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করেছি। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার
শেয়ার করুন

মন্তব্য করুন