পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নুর মুহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি।

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতল ভর্তি দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ১৪ হাজার দুইশত টাকাসহ নুরুল আজিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল উপজেলার ৬ নং ওয়ার্ডের টেকঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নুরুল আজিমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত করিমদাদের ছেলে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগগ্যজাই জানান,যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  চট্টগ্রামের রাউজানের কুখ্যাত সন্ত্রাসী জানে আলমকে গ্রেফতার করেছে র‌্যাব
শেয়ার করুন

মন্তব্য করুন