- Purbodhara - https://purbodhara.com/ -

চিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পি‌পি মুফিজুল হক ভূইয়া জানান, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি মামলা এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের দায়ের করা একটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মহানগর পিপি জানান, নিরাপত্তার স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল সোমবার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

.u77b8cd351c87889dd2ede2eb43a7549d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u77b8cd351c87889dd2ede2eb43a7549d:active, .u77b8cd351c87889dd2ede2eb43a7549d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u77b8cd351c87889dd2ede2eb43a7549d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u77b8cd351c87889dd2ede2eb43a7549d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u77b8cd351c87889dd2ede2eb43a7549d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u77b8cd351c87889dd2ede2eb43a7549d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন