- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

বাঁশখালীতে ধানক্ষেতের পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে হাতির মৃত্যুর খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে হাতিটি মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে হাতির মৃতদেহ উদ্ধার করে পরীক্ষা -নিরীক্ষা শেষে পুনরায় মৃতদেহটি ঘটনাস্থলে পুনরায় মাটিচাপা দেয়া হয়েছে বলে বন বিভাগ সুত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বশিরা বাড়ি পূর্ব পাহাড়ি এলাকায় ধানক্ষেতের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা যায়। পরে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয় বলে জানান।

বাঁশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুর জামান শেখ বলেন,গত রবিবার রাতে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পাহাড়ি এলাকায়
ধানক্ষেতের পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। হাতি মৃত্যুর খবরটি পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতিটির মৃতদেহ মাটি চাপা অবস্থায় দেখতে পাই, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে সেখানেই হাতিটি পুনরায় মাটিচাপা দেওয়া হয়।

.u48b6765cf1dd72c372595cdb5ef5e35e { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e:active, .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u48b6765cf1dd72c372595cdb5ef5e35e:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  আজীম শরীফ - রওশন আরা ফাউন্ডেশন এর সৌজন্যে উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট