- Purbodhara - https://purbodhara.com/ -

রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী কামাল আটক

এস এম কামাল উদ্দিন নামের এক যুবলীগ কর্মীকে  আটক করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গত ৮ মে দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরফভাটা ভূমিরখিল এলাকা থেকে এস আই শাহীনের নেতৃত্বে পুলিশের টীম কামালকে আটক করতে সক্ষম হয়। কামাল ভূমিরখিলের আহমদ ছৈয়দের ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার কামালকে আটকের কথা নিশ্চিত করছেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগের শাসনামলে ছিনতাই, ডাকাতি ও ইয়াবা বিক্রি সহ এমন কোনো অপরাধ নেই যা কামাল করেনি। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা সহ চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত থাকলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি। ২০১৭ সালের ১৮ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ওপর হামলার সাথেও জড়িত ছিল এ কামাল। সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এর নির্দেশে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলায় জড়িত ছিলেন। ৩ আগস্ট ২০২৪ ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মসূচি পালনে সক্রিয় থাকলেও বিপ্লব পরবর্তী কোনো মামলা হয়নি তার বিরুদ্ধে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিফাতুল মাজদার জানান, কামালের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা, ইয়াবা বিক্রি,ছিনতাই, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ভূমি দখলের অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,এস এম কামাল উদ্দিন প্রকাশ ইয়াবা কামাল রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশাহ’র ভাই।

.u58435718729c1624e445be21c322edb0 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u58435718729c1624e445be21c322edb0:active, .u58435718729c1624e445be21c322edb0:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u58435718729c1624e445be21c322edb0 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u58435718729c1624e445be21c322edb0 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u58435718729c1624e445be21c322edb0 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u58435718729c1624e445be21c322edb0:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণের দাবীতে মানববন্ধন