বাঁশখালীতে দুটি দেশীয় তৈরি একনলা বন্ধুক ও একটি এলজিসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে অস্ত্র বহনের অভিযোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আমিন শরীফ মিয়ার বাড়ির ফজলুল করিম চৌধুরীর ছেলে সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াস নামে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে বাঁশখালী প্রধান সড়কের থানা কমপ্লেক্সের সামনে থেকে নিয়মিত চেকপোস্টের সময় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পেকুয়া থেকে বাঁশখালী হয়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল। এই অস্ত্র উদ্ধার ও আসামি আটকের ব্যাপারে সংবাদ সম্মেলন করে বাঁশখালী থানা পুলিশ। রবিবার বিকেলে বাঁশখালী থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হালদার।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে ৩টি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ওই ব্যক্তিগত অস্ত্রগুলো মইজ্যারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল। সেখানে একজন এই অস্ত্রগুলো রিসিভ করার কথা ছিল। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছে বলে জানান এএসপি সোহানুর রহমান সোহাগ।
বাঁশখালীতে অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার
সংবাদ প্রকাশিত: