- Purbodhara - https://purbodhara.com/ -

বোয়ালখালীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ বুদ্ধ পূর্ণিমা পালন

বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। সিদ্ধার্থ গৌতমের জন্ম-বুদ্ধত্ব লাভ-মহাপরিনির্বাণ এ বৈশাখী পূর্ণিমা তিথিতে সম্পাদন হয়েছে এটি ত্রিস্মৃতি বিজরিত বৈশাখী পূর্ণিমা তিথিও বলা হয়। এ উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভার ১৩ টি বৌদ্ধ পল্লীর প্রায় ৪৬ টি ছোট বড় বৌদ্ধ বিহার/প্যাগোডায় সকাল থেকে প্রভাতফেরি, জাতীয়-ধর্মীয় পতাকা উত্তোলন, পুষ্পপূজা, সীবলী পূজা-বুদ্ধ পূজা, শীলাদি গ্রহণ, পিন্ড দান ও গ্রহন, ধর্মালোচনা, প্রদীপ পূজা, ফানুস উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন আবাল বৃদ্ধ বনিতারা।
এ উপলক্ষে শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গণে এক ধর্ম সভা বিহারাধ্যক্ষ শীলপাল থেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- ডাককর্মকর্তা অমল বড়ুয়া দুলু, কীর্তনশিল্পী চানক্য বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, নারীনেত্রী ইলা বড়ুয়া, শিক্ষক রয়েল বড়ুয়া, পুলিশ কর্মকর্তা পিটু বড়ুয়া, সবুজ বড়ুয়া, শাওন বড়ুয়াসহ উপাসিকা বৃন্দ। মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত এ বুদ্ধ পূর্ণিমার কর্মসূচিতে সকলের আন্তরিক সহযোগিতা ও শীলাদি গ্রহন দিবসের তাৎপর্যকে আরো বেশী গুরুত্বারোপ করে। রাত ৮ টায় মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘ ও লালচাঁদ বাড়ী কিশোর-কিশোরী কীর্তন গোষ্টির পরিবেশনায় বুদ্ধ কীর্তন অনুষ্ঠিত হয়।

.ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a:active, .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud7f3f3e0ed0cfdcf52b44e442b31097a:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বীর মুক্তিযোদ্ধা রাউজান উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান হাকিমের দাফন সম্পন্ন