বাঁশখালীতে ছাত্রদলের লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারমান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে হাতে নিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র নির্দেশক্রমে উপজেলার কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় হলে পরীক্ষা শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট, পানি, স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা ও বাঁশখালী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৩) দুপুরে বাঁশখালী উপজেলা ছাত্রনেতা মঈনুদ্দীন যায়েদ এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বাঁশখালী শাখার আহবায়ক টিংকু দেব,বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক- খালেদ মাহমুদ শাকিল,সাবেক সদস্য সচিব ও বর্তমান সভাপতি-জাহেদ হাসান তারেক,সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক- মাহবুবুল আলম বাবু,সাবেক যুগ্ন-আহবায়ক-জামশেদ আলম মিনার, সাধারণ সম্পাদক- আবদুল হক রুহিত,সাংগঠনিক সম্পাদক- সাইফুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি- রাশেদুল ইসলাম,উপজেলা ছাত্রনেতা আশফাকুজ্জামান (সাগর), নিলয়, জাহাঙ্গীর,বাদশা, রিয়াদ,কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ছাত্রনেতা রিফাত, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রনেতা রবিউল হোসেন রাব্বি, মিজান, রাকিব, মিশকাত, মাহিম, সাবিত প্রমুখ।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের সন্ত্রাসবিরোধী মামলায় ১৫ জন কে আটক করেছে পুলিশ
শেয়ার করুন

মন্তব্য করুন