- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতা লালার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নেতা লাল পেলেং কিং বম (২৭) মারা গেছেন। কারা কর্তৃপক্ষ বলছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাল পেলেং কিং বমের (২৭) বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের ২৬ জুন থেকে কেএনএফ নেতা লাল পেলেং কিং বম চট্টগ্রাম কারাগারে বন্দি। একই সংগঠনের আরও কয়েকজনের সঙ্গে তিনি কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, লাল পেলেং কিং বম হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কারাগার সূত্র জানায়, বান্দরবানের রুমায় সোনালি ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

.ubf94072de1669d9e1e2af03bc6dea503 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ubf94072de1669d9e1e2af03bc6dea503:active, .ubf94072de1669d9e1e2af03bc6dea503:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ubf94072de1669d9e1e2af03bc6dea503 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ubf94072de1669d9e1e2af03bc6dea503 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ubf94072de1669d9e1e2af03bc6dea503 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ubf94072de1669d9e1e2af03bc6dea503:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে লবণের মাঠ দখলে আধিপত্য বিস্তারে গোলাগুলি আহত-৩০