১৬ই মে, শুক্রবার সকাল ৭ ঘটিকায় উজানটিয়া বশরকাফী আদর্শ মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উজানটিয়া ইউনিয়ন শাখার উদ্দোগে “ইউনিয়ন কর্মী শিক্ষা শিবির “(টিএস) অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল শরিফ এর সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবির (টিএস) প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসাবে দারসুল কুরআন পেশ করেন পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার সভাপতি নুর মুহাম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। এজন্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন, দাওয়াতী কাজ সকল মুসলমানদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। যথাযথভাবে দাওয়াতী কাজ না করার ফলে পরকালে সকল মুসলমানদের কে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।তিনি দাওয়াতী কাজের ব্যাপক প্রচার ও প্রসারকল্পে সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে উপস্থিত সকল কে অনুরোধ জানান। তিনি বর্তমান প্রেক্ষাপটে দাওয়াতী কাজ কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে জনে জনে ইসলামের দাওয়াত পৌছিয়ে দেওয়ার জন্য সকল জনশক্তির প্রতি আহবান ব্যক্ত করেন। বিশেষ অতিথি মাওলানা ইমতিয়াজ উদ্দিন মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত সূরা তাওবাহয় ইসলামী আন্দোলনে অবহেলার পরিণাম সম্পর্কে দারসুল কুরআন পেশ করেন। বিশেষ অতিথি নুর মুহাম্মদ দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
এতে ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে ডা. নজরুল ইসলাম, মিজানুর রহমান, আ.জ.ম নাছির উদ্দীন, আলী নওশাদ, ডা. আবদুল হালিম, মোহাম্মদ তারেক সহ প্রায় শতাধিক অগ্রসর কর্মী বর্গ উপস্থিত ছিলেন।


