logo
‎রাজশাহী দূর্গাপুর উপজেলায় কৃষি (পার্টনার) কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত
সংবাদ প্রকাশিত:

রাজশাহী দূর্গাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

(গত‎ ১৩’ মে, মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমা।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী এর জেলা প্রশিক্ষণ অফিসার মো: আমিরুল ইসলাম।

‎উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী এর সভাপতিত্বে ও অতিরিক্ত  কৃষি অফিসার মো: ফরিদ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস অফিসার মো: তানজিমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো: আসগর আলী ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: ইয়াসিন আলী।

‎প্রধান অতিথি মোছা: উম্মে ছালমা তার বক্তব্যে আরও বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন।

‎অনুষ্ঠানের শুরুতে কৃষি সম্প্রসারণ অফিসার মো: তোহিদুর রহমান কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেওয়া দেন৷ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন ও কৃষকদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিথি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।
‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিস, দূর্গাপুর এর বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

‎উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া।
‎উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।

আরও পড়ুন  ইমান আকিদা ও ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে- মাওঃ শাহজাহান