বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা :

শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতা জুয়েল ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়েল আমুচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দ। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি জুয়েলকে গ্রেপ্তারের পর আদালত পাঠানো হয়েছে।

আরও পড়ুন  খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত তিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
শেয়ার করুন

মন্তব্য করুন