- Purbodhara - https://purbodhara.com/ -

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

অনিয়ম দুর্নীতির অভিযোগে লালমনিরহাট সদর হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদকের এ অভিযান পরিচালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীরর নেতৃত্বে দুদকের ৫ জন সদস্য এই অভিযানে অংশ নেন।

এ সময় তারা ছদ্মবেশে জরুরী বিভাগ, বহিঃবিভাগ, আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের ও আত্মীয় স্বজনদের সাথে খোঁজখবর নেন। রোগীদের খাবারের মান, পরিমান ও তালিকা সংগ্রহ করেন। খাবারের পরিমাণ বাজেটের তুলনায় অনেক কম দেয়া হয়েছে বলে অভিযোগ পায় দুদক টিম। প্রতি পিস মাছের ওজন ৯০ গ্রাম হওয়ার কথা থাকলেও সেটি দেয়া হচ্ছে ৩০ থেকে ৪০ গ্রামের মধ্যে। তাছাড়াও ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা, দালালদের দৌরাত্ম, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, রোগী পরিবহনে ট্রলিতে টাকা গ্রহণ, টয়লেটের দরজায় তালা বন্ধ রাখা, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান দলটি।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর সাংবাদিকদের বলেন, লালমনিরহাট সদর হাসপাতালের অভিযানে প্রাপ্ত অনিয়ম-দুর্নীতির তথ্য উপাত্ত দুদক টিম লিখিত আকারে দুদক কার্যালয় প্রেরণ করা হবে।

এ অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা বেগম উপস্থিত ছিলেন।

.uafd615e41cd24e85b0b6bcf426bba3e2 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2:active, .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uafd615e41cd24e85b0b6bcf426bba3e2:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর উত্তলনে ৪টি ড্রেজার মেশিন জব্দ