- Purbodhara - https://purbodhara.com/ -

কোরবানির পশুর চামড়া মূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা মেয়রের

কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) চসিকের অস্থায়ী কার্যালয় টাইগারপাসে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে আয়োজিত সমন্বয় সভায় এ ঘোষণা দেন মেয়র।
তিনি বলেন, ‘কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র জানান, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে দাম কমানোর অপচেষ্টায় লিপ্ত হন। এতে করে বাজারে অতিরিক্ত চামড়া জমে থাকায় অনেক চামড়া অবিক্রীত থেকে যায়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই অপচর্চা রোধে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির চামড়া প্রবেশ বন্ধ করা গেলে স্থানীয় কোরবানিদাতারা ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রীত চামড়া পড়ে থাকবে না, পরিবেশও দূষিত হবে না।’

তিনি আরও বলেন, কোরবানির ঈদের দিন এবং পরবর্তী দুই দিন নগরে বাইরের চামড়া যাতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগরী দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ইতোমধ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে, যেন চামড়া বা বর্জ্যের কারণে পরিবেশ দূষিত না হয়।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন ও মতামত তুলে ধরেন।

.u884ce80ce7e8aefb23dd47c2618de709 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u884ce80ce7e8aefb23dd47c2618de709:active, .u884ce80ce7e8aefb23dd47c2618de709:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u884ce80ce7e8aefb23dd47c2618de709 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u884ce80ce7e8aefb23dd47c2618de709 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u884ce80ce7e8aefb23dd47c2618de709 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u884ce80ce7e8aefb23dd47c2618de709:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ৩৩ বছর পুরানো হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড