- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় ডাম্পার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ১ সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯ ঘটিকায় পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়ক (এবিসি সড়ক) হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ফজল করিমের ছেলে। গুরুতর আহত মোঃ হোছাইন একই এলাকার মৃত রাজা মিয়া ছেলে।

স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আরিফকে মৃত ঘোষণা করেন এবং আহত মোঃ হোছাইনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোঃ আরিফ পেকুয়া চৌমুহনী থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি চকরিয়ার কোনাখালী যাওয়ার পথে এবিসি সড়কের হরিণাফাঁড়িস্থ পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মালামাল বোঝাই ডাম্পারের (ট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মোঃ আরিফ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি ধুমরে-মুছড়ে যায়। এতে মোঃ আরিফ মাথা ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় এবং অপর আরোহীর পা ভেঙ্গে গুরতর আহত হয়।

মোঃ আরিফ সৌদি প্রবাসী থেকে গত ২ মাস আগে নিজ দেশে ছুটিতে আসেন, কোরবানির ঈদ শেষে প্রবাসে ফিরে যাওয়ার বিমান টিকেট বুকিং করা ছিল, নিহত মোঃ আরিফ দুই সন্তানের জনক বলে জানান স্বজনরা।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পার গাড়ি আটক করে, ডাম্পার চালক পালিয়ে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার প্রক্রিয়ায় রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

.ud3023924255b17028e123792f40d192e { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud3023924255b17028e123792f40d192e:active, .ud3023924255b17028e123792f40d192e:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud3023924255b17028e123792f40d192e { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud3023924255b17028e123792f40d192e .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud3023924255b17028e123792f40d192e .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud3023924255b17028e123792f40d192e:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কক্সবাজারে কুতুবদিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী