চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে।’ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, ‘পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাত না। বাংলাদেশে আর কখনো হাসিনার শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন।’ এ সময় বাঁশখালী প্রসঙ্গে তিনি বলেন, বাঁশখালীর প্রধান সড়কটি সংকীর্ণ। সড়কটি চার লেন করতে এনসিপির স্থানীয় নেতৃত্ব কাজ করবে।জাতীয় নাগরিক কমিটির
কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা,সুজা উদ্দীন, নাহিদা সরোয়ার নিভা,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহবায়ক আরিফ মাঈনু উদ্দীনসহ বাঁশখালী উপজেলার এনসিপির সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দীন, রহিম উল্লাহসহ বাঁশখালী উপজেলার এনপিপির সকল সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, হাসনাত আব্দুল্লাহ
সংবাদ প্রকাশিত: