- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে আরও ১১ হাজার কুকি-চিনের ইউনিফর্ম জব্দ

নগরের একটি গুদাম থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহজনক আরও ১১ হাজার ৭৮৫টি পোশাক (ইউনিফর্ম) জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে পোশাকগুলো জব্দ করে পুলিশ।

তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজী নন পুলিশের দায়িত্বরত কোনো কর্মকর্তা।
যদিও পোশাকগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সদস্য।

এর আগে গত ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মারমা (৩৭) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।
পুলিশের করা মামলায় বলা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে ফরমাশ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তাঁরা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির ফরমাশ নেন। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল।
সূত্র:বাংলানিউজ

.u4b8cc02f1d4ad390f7d699d3271d7371 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371:active, .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4b8cc02f1d4ad390f7d699d3271d7371:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই