বাঁশখালীতে যুবদল নেতার উপর আওয়ামী লীগ নেতার হামলা!

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

বাঁশখালীর কালীপুরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল ও তার ছেলে বশর, সৈয়দ ও আবুল কাসেমের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফকিরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত যুবদল নেতা দেলোয়ার হোসেন কালীপুর ৯নং ওয়ার্ড ফকিরপাড়া এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন সংঘটিত হয়ে দেশনায়ক তারেক রহমানকে গালিগালাজ করেন। এসময় যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রতিবাদ জানালে তার উপর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইলের নেতৃত্বে আওয়ামী দোসরারা হামলা চালায়। যুবদল নেতা কায়সার জানান, তাকে রক্ষায় এগিয়ে এলে স্থানীয়দের উপরও হামলার চেষ্টা করে ইসমাইলের সমর্থকরা। যুবদল নেতা শাহরিয়ার মনিরসহ স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, যুবদল নেতার উপর হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  বাঁশখালীতে চাঁদা না দেয়ায় দোকানে হামলা চালিয়ে মাথা ফেটে দেয়ার অভিযোগ
শেয়ার করুন

মন্তব্য করুন