- Purbodhara - https://purbodhara.com/ -

রামুতে পুকুর থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়ামিন (১৭)।

রোববার ( ১ জুন) সকাল ৭টার দিকে ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে রামু থানা পুলিশ।

বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান পব শনিবার (৩০মে) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো ইয়ামিন। পরদিন ইয়ামিনের মরদেহ জনৈক জয়নাল মিস্ত্রির পরিত্যক্ত পুকুরে ভেসে উঠে। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

.u895e3541c5287c6bc25823f003137e08 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u895e3541c5287c6bc25823f003137e08:active, .u895e3541c5287c6bc25823f003137e08:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u895e3541c5287c6bc25823f003137e08 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u895e3541c5287c6bc25823f003137e08 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u895e3541c5287c6bc25823f003137e08 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u895e3541c5287c6bc25823f003137e08:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান