বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনছুর সম্পাদক আরিফ

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৭৩ কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন) কালীপুর ইউনিয়ন কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।মোট ১১৯৭ জন ভোটারের মধ্যে ৯০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ মনচুর ছাতা প্রতীকে ৪৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আনচার চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪৪ ভোট।

সহ-সভাপতি পদে চাকা প্রতিকে ২৭৭ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মামুন মিয়া সিএনজি প্রতিকে পেয়েছেন ২৪২ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে ৩৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউল আলম পেয়েছেন ৩১৫ ভোট।সহসাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম দোওয়াত কলম প্রতিকে ৫৩৯ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম পেয়েছে ১৮৩ ভোট।

সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন হাঁস প্রতিকে ৩৯৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল সালাম পেয়েছে ৩৫৮ ভোট।

কোষাধক্ষ্য পদে ওহিদুল আলম আম প্রতিকে ৪১৬ ভোট পেয়ে কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার আহমদ পেয়েছেন ৪১৪ ভোট।দপ্তর সম্পাদক পদে মনির আহমদ ডাব প্রতিকে ৩৮০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আবছার পেয়েছে ২৮০ভোট।ক্রীড়া সম্পাদক পদে ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু ছালেক।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর পেয়েছে ২৫৮ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতিকে ২৫৯ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মালেক পেয়েছে ২৪১ ভোট।

আরও পড়ুন  জান-মাল আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত হতে হবে; জেলা আমির আনোয়ারী

সাধারণ সদস্য নরুল ইসলাম (বাচ্চু)বাঘ প্রতিক ৩৮০ ভোট ও মিলন মল্লিক মোরক প্রতিকে ২৬০ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ন সরকার।সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন ধর,স্বপন কান্তি বিকাশ,মোহাম্মদ মোরশেদ।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কবির,সদস্য সচিব মোঃ নুরুল মোস্তফা,সদস্য সাহাব মিয়া, তৌফিকুল ইসলাম, মোঃ মাহাফুজ।

এসময় নির্বাচন পরিদর্শন করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।শ্রম সংস্কার কমিশনের সদস্য তপম দত্ত,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক,কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম। আইনশৃংখলা নিয়ন্ত্রনে ছিলেন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচীসহ সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন

মন্তব্য করুন