- Purbodhara - https://purbodhara.com/ -

কর্ণফুলী উপজেলায় নতুন ইউএনও নাছরীন আক্তার মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বদলি করা হয়েছে। একইসঙ্গে বিভাগীয় কমিশনার কার্যালয়ের পৃথক আদেশে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নাছরীন আক্তার কে পদায়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নূরীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসুমা জান্নাতকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নাছরীন আক্তারকে কর্ণফুলীতে পদায়ন করা হয়।

উল্লেখ্য, মাসুমা জান্নাত ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি কর্ণফুলীতে ইউএনও হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রকল্পে অনিয়ম, শহীদ ওয়াসিম আকরামের ছবি না টাঙানোসহ একাধিক বিষয়ে তিনি সমালোচিত হন।

নতুন ইউএনও নাছরীন আক্তার এর পুর্বে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত হন। ৩৬ তম ব্যাচের এই কর্মকর্তা সকলের সহযোগিতা চেয়েছেন।

.u05be80872856714e13a9ffa9f4f5ecb3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u05be80872856714e13a9ffa9f4f5ecb3:active, .u05be80872856714e13a9ffa9f4f5ecb3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u05be80872856714e13a9ffa9f4f5ecb3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u05be80872856714e13a9ffa9f4f5ecb3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u05be80872856714e13a9ffa9f4f5ecb3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u05be80872856714e13a9ffa9f4f5ecb3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সন্ত্রাসীদের ঘাঁটি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান চলছে