- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৫ ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি

চট্টগ্রাম মহানগর বিএনপি আওতাধীন ৩৫টি ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে দলটির নগর শাখা। মঙ্গলবার এসব কমিটি অনুমোদন করেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

এরশাদ উল্লাহ বলেন, “সংগঠনের গতিশীলতা ফেরাতে এবং তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতে আমরা নতুন নেতৃত্বকে সামনে এনেছি। যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়নই ছিল প্রধান বিবেচনা।”
নাজিমুর রহমান বলেন, “এই কমিটিগুলো গঠনের মাধ্যমে আমরা চট্টগ্রামে বিএনপির সংগঠনিক ভিত্তি আরও মজবুত করেছি। ত্যাগী, অভিজ্ঞ এবং তরুণ নেতাকর্মীদের সমন্বয়ে দল এখন আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।”

দলের একাধিক নেতার মতে, প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শিক প্রতিশ্রুতি যাচাই করে সদস্য নির্বাচন করা হয়েছে।

.u4e448121f035d7ab60118d37fb658591 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4e448121f035d7ab60118d37fb658591:active, .u4e448121f035d7ab60118d37fb658591:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4e448121f035d7ab60118d37fb658591 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4e448121f035d7ab60118d37fb658591 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4e448121f035d7ab60118d37fb658591 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4e448121f035d7ab60118d37fb658591:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে: খসরু