- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে দুবাই ফেরত শিশু পুকুরে ডুবে মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আবরার ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়াখালী আব্দু রশিদ মেম্বারের বাড়ীর দুবাই প্রবাসী ফারুখ আজমের পুত্র।

শিশুর মামা কাজী মহিব উল্লাহ্ জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী ফারুক আজম পরিবার নিয়ে নিজ বাড়ি বাঁশখালীতে আসেন।

সকালে সবার অগোচরে সাজিদুল পুকুরে ডুবে যায়। তাকে ভাসমান অবস্থায় দেখে মায়ের চিৎকারে আত্মীয়-স্বজনরা এসে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শিশুর পিতা দীর্ঘসময় ধরে দুবাইতে প্রবাসে থাকেন। সেখানে তার মাসহ তারা থাকতেন। কয়েকদিন আগে তারা স্বপরিবারে দেশে এসে তাদের ঢাকার বাসায় অবস্থান করেন। কোরবানী উপলক্ষে গতকাল তারা সবাই গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে পুকুরে পড়ে শিশু আবরারের মৃত্যু ঘটে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গন্ডামারা ইউনিয়নে পানিতে ডুবে এক শিশু মারা গেছে বলে শুনেছি।

.u3db4f05e378e1c2bea8452c149f8b6da { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u3db4f05e378e1c2bea8452c149f8b6da:active, .u3db4f05e378e1c2bea8452c149f8b6da:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u3db4f05e378e1c2bea8452c149f8b6da { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u3db4f05e378e1c2bea8452c149f8b6da .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u3db4f05e378e1c2bea8452c149f8b6da .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u3db4f05e378e1c2bea8452c149f8b6da:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে ব্যাংকার নাসির উদ্দিনের তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুন