কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, উলামায়ে কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরামের দিক নির্দেশনায় পথের দিশা খুঁজে পায়। তাই উলামায়ে কেরাম কে শুধুমাত্র মসজিদ -খানকা কেন্দ্রীক সীমাবদ্ধ না থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে অগ্রনী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অন্যায়-অবিচার, জুলুম -নির্যাতন, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হলে উলামা -মাশায়েখদের কে সমাজ পরিচালনার নেতৃত্বে আসতে হবে। তাই আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালনের কোন বিকল্প নেই। আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বেশী ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে পা দিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ১২ জুন বৃহস্পতিবার উখিয়া উপজেলা রাজা পালং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল করিম প্রমুখ।
“বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ থাকতে হবে “জেলা আমির আনোয়ারী”
Posted By mmohi On In কক্সবাজার, সংগঠন সংবাদ | Comments Disabled