- Purbodhara - https://purbodhara.com/ -

“ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে”অধ্যক্ষ আনোয়ারী

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, যুবকরাই আমাদের ভবিষ্যৎ। যে দেশের যুব সমাজ দেশপ্রেম, নীতি-নৈতিকতা ও আদর্শের মন্ত্রে উজ্জীবিত সেই দেশকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারে না। আমরা আমাদের যুব শক্তি কে দেশপ্রেম ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তুলতে কাজ চালিয়ে যাচ্ছি। দেশ পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী যুব বিভাগের মাধ্যমে দেশব্যাপী কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের যুব সমাজের রয়েছে ব্যাপক সম্ভাবনা। উপযুক্ত মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শীতা অর্জন আজ সময়ের দাবি। আমরা যুব সমাজ কে পরিকল্পিত দেশ গঠনের কাজে লাগাতে কাজ চালিয়ে যাচ্ছি। ১৩ জুন জুমাবার উখিয়া উপজেলা পালং খালী ইউনিয়ন শাখা আয়োজিত যুব কর্মশালা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার খাইরুল বশর এবং পালংখালী ইউনিয়নের আমীর আবুল আলা রোমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক মোহাম্মদ শাহাজান, সাবেক যুব সভাপতি মাস্টার সানাউল্লাহ কাউছার, শ্রম বিভাগের সহ-সভাপতি নুরুল হাকিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা সৈয়দ কাশেম, সৈয়দ করিম মিয়া দুদু, যুব সেক্রেটারি একেএম সাইফুল ইসলাম, সহ-সভাপতি এসএমজি মুফিজ, এবং যুবনেতা মোহাম্মদ হাশিম, মোহাম্মদ ফয়সাল, জাহেদুর রহমান, আরফাতুল ইসলাম, মোহাম্মদ তাহের প্রমুখ।

যুব কর্মশালা ও পুনর্মিলনী অনুষ্ঠানটি উৎসাহব্যঞ্জক, সুশৃঙ্খল ও প্রেরণাদায়ী পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী যুবকদের মাঝে একটি নতুন প্রেরণা, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ নেতৃত্বের চেতনা সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুবসমাজের মাঝে ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব বিকাশ সহজ হবে।

.u4b162b5bf0cbe520b69dad11e8e378ed { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed:active, .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4b162b5bf0cbe520b69dad11e8e378ed:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ