চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশক্রমে নগরের পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের সামনে ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরে মাস্ক ও অন্যান্য ঔষধ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ও ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস সরজমিনে তদারকি করে গতকাল ১৬ জুন, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে ঐ ফার্মেসী ও ডিপার্টমেন্টকে জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ক্রেতা ছদ্মবেশে মাস্ক ক্রয়ে প্রেরণ করা হয় এবং অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়ের সত্যতা পাওয়া যায়।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষী বিক্রেতার অপরাধ প্রমাণিত ও দোষ স্বীকার সাপেক্ষে সংশ্লিষ্ট আইনের বিধি মোতাবেক দণ্ড প্রদান করা হয়।পরবর্তীতে নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয় করার জন্য সতর্ক করা হয় ও ক্রেতাদের অতিরিক্ত মূল্য প্রদান না করার জন্য সচেতন করা হয়।
এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথাযথ সহায়তা প্রদান করেন।
করোনা আশংকাকে সামনে রেখে মাস্ক ও অন্যান্য ঔষধের বিক্রয় মূল্য নির্ধারিত সীমার মধ্যে রাখতে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ।
