- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম উপজেলা বাঁশখালী।তার মধ্যে ব্যস্ততম এলাকা গুনাগরী চৌমুহনী বাজার। নিত্য দিনই গুনাগরী চৌমুহনী মোড়ে যানজট লেগেই থাকে।

বৃহস্পতিবার(১৯) জুন বিকালে বাঁশখালী উপজেলার গুনাগরী চৌমুহনী বাজারের সর্বসাধারণ চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী করে যানজট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম বিআরটিএ।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় তিনি বিভিন্ন দোকান পরিদর্শন করে সড়কে অবৈধ ভাবে স্থাপন নির্মাণ করে সর্বসাধারণের চলাচলের ব্যাঘাত ঘটানোর কারণে ৩টি মামলায় সংশ্লিষ্ট ধারায় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা এবং লাইসেন্সবিহীন ৪ টি যানবাহনকে ৩৩ হাজার টাকাসহ ৭ টি মামলায় সর্বমোট ৬৩ তেছষট্রি হাজার টাকা জরিমানা করা হয়েছে। সামনেও জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।অভিযান কালে সাথে ছিলেন বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর সা-আদাত, চট্টগ্রাম বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল মতিন,
মোটরযান পরিদর্শন মহিউদ্দিন,মেহেদি ইকবাল, বাঁশখালীর ট্রাফিক সার্জেন রুবেল হোসেন মিজিসহ বাঁশখালী থানা এবং সেনাবাহিনীর একটি দল।

.u57e33a79916ed662ccd11c3ee1553c47 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u57e33a79916ed662ccd11c3ee1553c47:active, .u57e33a79916ed662ccd11c3ee1553c47:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u57e33a79916ed662ccd11c3ee1553c47 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u57e33a79916ed662ccd11c3ee1553c47 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u57e33a79916ed662ccd11c3ee1553c47 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u57e33a79916ed662ccd11c3ee1553c47:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা, নতুন ৮ দাবি