logo
পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের পটিয়ার বৈলতলী বাইপাস রোডে শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা ঘন কুয়াশা ও দ্রুতগতির কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। শ্যামলী বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
দুর্ঘটনার কারণে ঐ সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।ঘটনার তদন্তে হাইওয়ে পুলিশ পটিয়া থানার পুলিশ টিম কাজ করছে বলে জানান।‌এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন  বাঁশখালীতে কৃষকদের মাঝে সার বীজ ও চারা বিতরণ