পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভা

অনলাইন ডেস্ক :

শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যালয় পরিচালনা কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি মুফিজ উদ্দীন রানা, সাবেক সদস্য ও ডিলার মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার ডিলার, ৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম ভুলু, ডিলার আব্দুল মোতালেব, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুর মোহাম্মদ এবং মো. জয়নাব আলী।

সভায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—বিদ্যালয়ের ভবন সংস্কার, আধুনিক পাঠদান পদ্ধতির চালু করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করা, ক্রীড়া সামগ্রী সংগ্রহ এবং লাইব্রেরির আধুনিকায়ন। সভায় বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেয়া হয় ।

আরও পড়ুন  মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের আবেগঘন বিদায়
শেয়ার করুন

মন্তব্য করুন