- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে জানাজায় পাওনাদারের বাধা

বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চৌধুরীর ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে…রাজেউন)।বৃহস্পতিবার ভোর ৪ টার নিজ বাসভবনে তিনি মারা যান।মারা যাওয়ার সময় তার বয়স হয়ছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বাদে আছর বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে জঙ্গল গুনাগরীস্থ কবরস্থানে দাফন করা হয়।অপরদিকে নামাজের জানাজা শুরুতে আব্দুর রহমান চৌধুরীর পরিবারের সাথে স্থানীয় দিলুয়ারা বেগম নামের এক পাওনাদারের সাথে আর্থিক লেনদেন তাকাই পাওনা টাকাকে কেন্দ্র করে জানাযায় বাধা আসে, সেই বাঁধাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ড শুরু হলে,পরে স্থানীয়দের মধ্যস্থায় পাওনা টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হলে মহিলা বাধা তুলে নিলে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদির ইমামতিতে মরহুম আব্দুর রহিম চৌধুরী জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী,ডাক্তার ফারুক আহমেদ,বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মুক্তার আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আ্যসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুল ইসলাম চৌধুরী,গুনাগরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলী,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা,কালীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল আমিনসহ বাঁশখালী উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

.u42f61d58e533e1a3e74bd24dca8125c6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u42f61d58e533e1a3e74bd24dca8125c6:active, .u42f61d58e533e1a3e74bd24dca8125c6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u42f61d58e533e1a3e74bd24dca8125c6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u42f61d58e533e1a3e74bd24dca8125c6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u42f61d58e533e1a3e74bd24dca8125c6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u42f61d58e533e1a3e74bd24dca8125c6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে চট্টলগৌরব ডিপুটি শাহ'র স্মরন সভা ও কবি সম্মেলন অনুষ্ঠিত