বন্দরটিলায় টিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক:

শেয়ার করুন

বন্দরটিলায় টিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ আনসার ভিডিপি আওতায় বন্দর জোনের অধীনস্থ টিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার(২৬ জুন )দুপুরে কাটাখালী আলীশাহ সঃপ্রাঃ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

১০ দিনের মৌলিক প্রশিক্ষণে ৩২ তরুণ ,৩২ জন তরুণী অংশগ্রহণ করে তাদের আত্ম সামাজিক উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, শৃংখলাবোধ, ফায়ারফাইটিং,উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব দূরী করণ এবং সঞ্চয়ী মনোভাব তৈরি করতে প্রশিক্ষণার্থীদের মাঝে মৌলিক ধারণা প্রদান করা হয়েছে।

শেষে আজ বৃহস্পতিবার দুপুরে সনদপত্র বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন আনসারের বন্দর জোনের অফিসার মোঃ আতাউর রহমান,থানা ভিডিপি ও টিডিপির প্রশিক্ষক মোঃ সোহাবুর রহমান,ওয়ার্ড আনসার ভিডিপি লিডার মোঃ রবিন মিয়া,মহিলা দলনেত্রী নাসরিন আক্তার,কাটাখালী আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা, নতুন ৮ দাবি
শেয়ার করুন

মন্তব্য করুন