দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার সারাদেশের ন্যায় বাঁশখালীতেও একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে ও বিদেশে শ্রম বাজারের জন্য চাকরির সুযোগ ও জীবিকা নির্বাহের জন্য দরিদ্র জনগোষ্ঠী আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে।
আশাকরি খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।এর ফলে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কারিগরি বিষয় অর্ন্তভুক্তকরণ, এসএসসি (ভোকেশনাল) সার্টিফিকেট কোর্স ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।জানা গেছে, বাঁশখালী থানার পুইছড়ি নাপোডা মৌজায় এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের লক্ষ্যে ৩.০০ (তিন দশমিক শূন্য শূন্য) একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু ও আর্থিক চাহিদার চূড়ান্ত প্রস্তাব প্রেরণ।
