- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত

সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন। গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি তথ্য জানা গেছে। যদিও গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন* সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তার দাবিতে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই কর্মসূচিতে সারাদেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।

আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যবশকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরইপ্রেক্ষিতে রোববার (২৯ জুন) রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। আর রোববারেই ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন(দুদক)।

মঙ্গলবারও আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও ৫ কর্মকর্তার অনুসন্ধানের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দুদক। এবার গত শনি ও রোববার কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্থ করা হলো।

.u35364447b253433a6948d1afdd08170d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u35364447b253433a6948d1afdd08170d:active, .u35364447b253433a6948d1afdd08170d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u35364447b253433a6948d1afdd08170d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u35364447b253433a6948d1afdd08170d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u35364447b253433a6948d1afdd08170d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u35364447b253433a6948d1afdd08170d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ২