ইউসেপ বাংলাদেশ-এর চট্টগ্রাম অঞ্চলের এ.কে. খাঁন ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এবং প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও তাদের অগ্রগতি প্রত্যক্ষ করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ আলম, টিভিইটি ইনস্টিটিউটের প্রধান শ্যামল কুমার দাশ, প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল দেওয়ান মো. ইলিয়াস, ইউসেপের টেকনিক্যাল হেড কাজী নাসিরুল হক এবং সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ট্রেড ও কার্যক্রম ঘুরে দেখে ফরিদা আক্তার বলেন, “শিক্ষিত কিন্তু কর্মসংস্থানবিহীন তরুণদের দক্ষতা উন্নয়ন, জীবনমানের উত্তরণ এবং টেকসই কর্মসংস্থান তৈরিতে ইউসেপ বাংলাদেশ একটি প্রশংসনীয় ও কার্যকর ভূমিকা রাখছে।”


