logo
চমাশিহা শামসুন্নাহার খান নার্সিং কলেজের পঞ্চম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন্নাহার খান নার্সিং কলেজের পঞ্চম ব্যাচের নার্সিং ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অদ্য ০৩ জুন ২০২৫ইং বৃহস্পতিবার নার্সিং গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন কার্যানির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, বিদায়ী ছাত্র- ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মৌমিতা নন্দি ও অপু নাথ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রণক জাহান । অনুষ্ঠানের বক্তরা বলেন শামসুন্নাহার খান নার্সিং কলেজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত অন্যতম সেরা বেসরকারী নার্সিং কলেজ ।এই কলেজের পাশের হার শতভাগ। বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি এক নম্বর নার্সিং কলেজ হিসেবে বিবেচিত। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য ছাত্র/ছাত্রীদের আহ্বান জানানো হয়। তাছাড়া যে সকল ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করার পাশাপাশি নার্সিং পেশায় ভালো আচরণের অধিকারী হবেন তাদেরকে গোল্ড মেডেল উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গিন সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরিশেষে নার্সিং ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন  স্কুলে ভর্তিতে শিক্ষার্থীদের বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা