- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনে ৪ জনকে দন্ড, ট্রাক জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু একটি মহল।আজ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০২ জুলাই)রাত ৮ থেকে ১১ টা পযন্ত নাপোড়া ছড়া এলাকায় আনসার সদস্যদের একটি টিম নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।

এসময় বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ছড়া থেকে একটি ট্রাক বালু নিয়ে পালানোর সময় হাতে নাতে জব্দ করা হয়।জানা গেছে,উপজেলার পুইছড়ি ইউনিয়নে নাপোড়া ছড়া থেকে একটি বালুখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল।ওই ইউনিয়নের একটি চক্র।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন জানান,উপজেলার পুইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু একটি মহল।এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌছালে ছড়া থেকে বালু নিয়ে পালানোর সময় হাতে নাতে একটি ট্রাক জব্দ করে বাঁশখালী থানার হেফাজতে দেয়া হয়েছে।এছাড়া এ ঘটনায় চারজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।পরিবেশ, পাহাড়, ছড়া(নদী) ও বন রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

.uae2cc1890fca12dafb364127f5f8dbfa { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uae2cc1890fca12dafb364127f5f8dbfa:active, .uae2cc1890fca12dafb364127f5f8dbfa:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uae2cc1890fca12dafb364127f5f8dbfa { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uae2cc1890fca12dafb364127f5f8dbfa .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uae2cc1890fca12dafb364127f5f8dbfa .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uae2cc1890fca12dafb364127f5f8dbfa:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে কেক কেটে আ.লীগের জন্মদিন পালন করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার