এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৩ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটি কমেছে। এবার জিপিএ ফাইভ ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষাবোর্ডগুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।

আরও পড়ুন  পালেগ্রাম হাকিম মিয়া মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
শেয়ার করুন

মন্তব্য করুন