বাঁশখালী উপজেলার ডোংরা গণকবর এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বাহারচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ লোকমান একই এলাকার নাঈম উদ্দীন।
সোমবার (১৪জুলাই) বিকাল ২টায় বাঁশখালী বাহারচড়া
পুলিশ ফাঁড়ির এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে খানখানাবাদ ইউনিয়নের উত্তর দিকে থেকে ইয়াবার চালান আসতেছে।খবর পেয়ে ডোংরা গণকবর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করলে উভয়ের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
