- Purbodhara - https://purbodhara.com/ -

হাতীবান্ধায় আবাদি জমিতে হাল চাষে বাধা সংঘর্ষে আহত এক

লমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাঠিকাপাড় ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া  প্রত্যন্ত চর এলাকায় ভুট্টু ও মোতা নামের দুজন সন্ত্রাসীর বিরুদ্ধে  লাজু মিয়া নামের এক কৃষকের  জমি চাষে বাধা, দিয়ে হামলা মারপিট ভাঙচুরের অভিযোগ উঠেছে ।

জানা যায় ঘটনার দিন সোমবার সকালে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে লাজু মিয়া তার নিজস্ব ও ভোগ দখলকৃত  ৩০ শতক জমিতে হাল চাষ করতে গেলে ভুট্টু ও মোতাহার হোসেন সহ পাঁচ সাত জনের একটি দল   বাধা দেন এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ভুট্টু ও মোতাহার হোসেন মোতা অতর্কিত হামলা চালিয়ে ট্রাক্টরের চালক এনামুল হককে মারপিট করলে সে মারাত্মকভাবে আহত হয়। এ সময় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও আহত এনামুলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় কৃষক লাজু মিয়া বাদী হয়ে ওই দুই সন্ত্রাসীসহ ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি যা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.ue6de9e12eff40e61d78e9047c3418f4f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue6de9e12eff40e61d78e9047c3418f4f:active, .ue6de9e12eff40e61d78e9047c3418f4f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue6de9e12eff40e61d78e9047c3418f4f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue6de9e12eff40e61d78e9047c3418f4f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue6de9e12eff40e61d78e9047c3418f4f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue6de9e12eff40e61d78e9047c3418f4f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল আয়োজনে বিস্তর অভিযোগ: মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন পাঁচলাইশ জোন