সরকারের নির্লিপ্ততায় দেশের আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা হতে খন্ড খন্ড মিছিল নগরীর লালদিঘি ময়দানে এসে সমবেত হয়। সমবেত যুবদলের নেতা কর্মীরা বিকেল ৫ টার দিকে এডভোকেট শওকত ওসমানের নেতৃত্বে লালদিঘি ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর কোতোয়ালি থানা হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট শওকত ওসমান বলেন,বিগত ৫ আগস্ট মহা বিপ্লবের মহা নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন বাংলাদেশ বির্নিমানের মহা কারিগর তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্শ্বান্নিত হয়ে দেশ-বিদেশি ষড়যন্ত্রকারী মহল মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে ক্রমাগত ভাবে। কিন্তু এদেশের সাধারণ মানুষ জানে তারেক রহমানের দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমের ফলে এদেশে গনতন্ত্র ফিরে এসেছে। সুতরাং দেশের এই চলমান সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেই। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দৌলত আকবর চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এড.তৌহিদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, মোহাম্মদ খোকন,যুবদল নেতা এডভোকেট জসিম উদ্দিন, রেজাউল করিম,দেলোয়ার খান,
পারভেজ,রুবেল,আবু,নুর উদ্দিন, আবদুল মালেক,মীর হামিদ,হারুন,সুমন,চৌধুরী, ইমন,ও শাহেদ প্রমুখ।


