পূর্বধারা পত্রিকার চেয়ারম্যান এস এম মোরশেদ হোসেন বিপিএমসিএ সহ-সভাপতি নির্বাচিত

পূর্বধারা ডেস্ক :

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর প্রথম নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বহুল প্রচলিত পাঠক প্রিয় সাপ্তাহিক পূর্বধারা পত্রিকা ও citynewstv24.com সম্পাদক মন্ডলী চেয়ারম্যান এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। পূর্বধারা পত্রিকার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রধান উপদেষ্টা আলহাজ্ব সেলিম রেজা সিআইপি, প্রধান সম্পাদক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য আলহাজ্ব শাহজাহান শরীফ, পরিচালক সম্পাদক আকতার শরীফ ও সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য মোহাম্মদ তাজউদ্দীন।

সভাপতি হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন। বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের এই সংগঠনে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে বিপিএমসিএ’র নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড।মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত। অপরদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।বিপিএমসিএ’র মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে: সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি, সহ-সভাপতি ৫টি, যুগ্ম সম্পাদক ৪টি, অর্থ সম্পাদক ১টি, সাংগঠনিক সম্পাদক ১টি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ৩টি, আইন বিষয়ক সম্পাদক ১টি, শিক্ষা-সাংস্কৃতিক-সমাজকল্যাণ সম্পাদক ১টি এবং কার্যনির্বাহী সদস্য ৩টি। ১১০ ভোটারের মধ্যে ৯২ জন সদস্য ভোট প্রদান করেন।

নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ীরা হলেন:সহ-সভাপতি:সৈয়দ মো. মোরশেদ হোসেন,ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ সাহাব উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক:সাইমুম সাইরাস, উলফাত জাহান মুন, মো. নাজমুল আহসান সরকার, নীলু আহসান অর্থ সম্পাদক:মো. হাবিবুল হক,সাংগঠনিক সম্পাদক:ডা. মুহাম্মদ আব্দুস সবুর,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: চট্টগ্রাম: রইস আব্দুর রব,রাজশাহী: গাজী সেজান তানভীর,সিলেট: অধ্যাপক ডা. শাহরিয়ার মোমেন চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক: রাশীদ সাইফুনুল ইসলাম,শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক: সামিরা আহমেদ কার্যনির্বাহী সদস্য:অধ্যাপক ডা. আবুল খায়ের, ডা. মো. রেফায়েত উল্লাহ শরীফ।

আরও পড়ুন  জুলাই-আগস্টের শহিদদের স্মরণে তেঁতুলিয়ায় ছাত্রদলের দোয়া-মাহফিলের আয়োজন 
শেয়ার করুন

মন্তব্য করুন