বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

শেয়ার করুন
 বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় আব্দুল করিম (৫০)) নামের একজনকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
রোববার (১৯জুলাই) সকাল  সাড়ে ৯ টায় জলদী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও  মাদক বহনকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতার আব্দুল করিম আনোয়ারা উপজেলার পশ্চিম রাইপুর ৬ নম্বর ওয়ার্ড কালিগো বাড়ি এলাকার  ছবির আহমদের ছেলে।
বাঁশখালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম  বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পৌরসভা  এলাকায় চেকপোস্ট বসিয়ে আব্দুল করিম (৫০) চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
এই ঘটনায় আব্দুল করিম নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন  বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতাখুন
শেয়ার করুন

মন্তব্য করুন