logo
চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার আলমগীর হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাস থেকে যাত্রীরা নামার পর এক যুবক পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন। এ সময় বন্দর নগরীর পাঁচলাইশ থানা এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলছিল।

উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিউমার্কেটের শেষ স্টপেজে যাত্রীরা নামার সময় বাসের ভেতর পেট্রলের গন্ধ পান এবং হঠাৎ পেছনের অংশ থেকে আগুন জ্বলে ওঠে। ঘটনার পর বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আগুন লাগার পর পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিট ওই রাস্তার যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ১