- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে হরতালের সমর্থনে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

হরতালের সমর্থনে চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ী ও সাধনপুরে গভীর রাতে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশের উপস্থিতির বিষয় টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ীস্থ গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সড়ক অবরোধকারীরা পালিয়ে যায়, পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি যৌথ টিম সড়কে পড়ে থাকা গাছের টুকরা সরিয়ে নেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর রাতেই আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর পড়ে গাছ অপসারণ করা হয়েছে। হরতালের সমর্থনে সড়ক অবরোধ করতে গাছ কেটেছে নাকি কোন দুষ্কৃতকারীরা চুরির উদ্দেশ্যে গাছ কেটে ফেলেছে সেটার স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে।

 

.u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee:active, .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1dc0fdfdfe6290e7e21826b52a3ea2ee:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর ঘরে ঢুকে গুলি