অপরিচিত  হোয়াটসঅ্যাপ নাং ০১৩৪৩১১৯১৫৪ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

বাঁশখালীতে মাছের ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক মৎস্য খামারের ঘেরে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর পূর্ব বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে ঘটনাস্থল গিয়ে জানা যায়, ইসলামিক ফাউণ্ডেশনের বাঁশখালী উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওলানা রুহুল করিম
পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্নে দুইটি মৎস্য প্রজেক্টে রয়েছে।হঠাৎ রবিবার একটি (০১৩৪৩১১৯১৫৪) হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দুটি মৎস্য ঘেরের বিপরীতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে।অন্যথায় মাছ লুট এবং ক্ষতি সাধনের হুমকি দেন। এর মধ্যে সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মাওলানা রুহুল করিমের মৎস্য ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। পরে এলাকাবাসীসহ মৎস্য ঘেরের পাড়ে বিষের বোতল দেখতে পান।

ভুক্তভোগী খামারি রুহুল করিম জানান,আমার সাথে এলাকায় কারো শত্রুতামি বা বিদ্বেষ নেই। দুই দিন আগ থেকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে অপরিচিত ব্যক্তিরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার সর্বনাশ করেন। তিনি জানান, বিষ প্রয়োগের ঘটনায় তার ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মশিউল আলম শিবলী জানান, এটি অত্যান্ত অমানবিক ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে বের করা দরকার।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। হুমকি দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে তদন্ত চলছে।

আরও পড়ুন  পাউবোর ৩২০ কোটি টাকার জমি ৩৯ ভূমিখেকো’র দখলে
শেয়ার করুন

মন্তব্য করুন