logo
বন্দরের ২ নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত
সংবাদ প্রকাশিত:

অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এনসিটি ১ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী আবুল খায়ের এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিটি-৪ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তারক্ষী হারুন-অর-রশিদের বিরুদ্ধে অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কর্মচারী চাকরি প্রবিধানমালা/৯১-এর পরিপন্থি। যে কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক নিরাপত্তা দপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টির অন্তরায় এমন যে কোনো কার্যক্রম বন্দর কর্তৃপক্ষ কঠোরভাবে সবসময় দমন করেছে, ভবিষ্যতেও করবে।

আরও পড়ুন  পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরি সিলগালার দাবিতে গণস্বাক্ষর