রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পাইলট ও অন্যান্যদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গতকাল ( মঙ্গলবার)বাদ জোহর চট্টগ্রাম কোর্টহিলস্থ চট্টগ্রাম কালেক্টরেট মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একই সাথে চট্টগ্রাম জেলা ও উপজেলার প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ফরিদা খানম এর সার্বিক দিক-নির্দেশনায় এই দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা অনুষ্ঠিত হয় বলে জেলা প্রশাসনের দাপ্তরিক সূত্রে জানা গেছে।